ওমর ফারুক (রা.) একাডেমিতে একাডেমিক ক্যালেন্ডার বিতরণ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ৭:১৬ অপরাহ্ণ

বিশ্বনাথ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রা.) একাডেমিতে একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার (১৮ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস-উন-নুর’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্রিটিশ বাংলাদেশী ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই (মেম্বার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার)।

একাডেমির প্রিন্সিপাল মো. গুলজার আহমদ খান’র স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, অন্যতম ভূমিদাতা সদস্য মোজাহিদ আলী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য জামাল উদ্দিন, বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সুমন আহমদ, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ।

সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে একাডেমিক ক্যালেন্ডার তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী মো. রাকিন আহমদ সিয়াম। বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh