মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ

রাজধানীর লালবাগ থানার নবাবগঞ্জ এলাকায় এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত যুবকের নাম মো. তুষার (২৮)।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোনজামাই ফারুক বলেন, আমার শ্যালক চটপটি ব্যবসা করতো। সে মাদক সেবন করতো। বিষয়টি নিয়ে আমার শাশুড়ি আজ (বুধবার) রাগান্বিত হয়ে তার (তুষার) গালে চড় দেয়। এতে সে মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে লোহার রডের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তুষার ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। দুই ভাই দুই বোনের মধ‍্যে সে ছিলো সবার ছোট।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh