মৌলভীবাজারে অসহায় মানুষ পেল শীতবস্ত্র ও সেলাই মেশিন

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং আল খায়ের ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ২০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র (উন্নত মানের কম্বল ও টুপি) এবং ৫০ জন অসহায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা শিল্পকলা ভবনে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালি পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজিব ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকেরা জানান, ২শ জন শীতার্ত চা শ্রমিক, হরিজন সম্প্রদায় ও নির্মাণ শ্রমিকদের কম্বল ও মাথার টুপি এবং ৫০ জন অসহায় দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জেলায় এবার প্রায় ৪১ হাজার শীতার্ত মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শীতবস্ত্র বিতরণ করেছেন। এরই ধারাবাহিকতায় আল খায়ের ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ করেছে, পাশাপাশি ৫০টি দরিদ্র পরিবারের নারীদের সেলাই মেশিন দেওয়া হয়েছে। এই পরিবারগুলো সেলাই করে আয় করতে পারবে। নিজেরাও স্বাবলম্বী হবেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh