সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ : আহত আরো দুজনের মৃত্যু

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৪২ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মৃতের সংখ্যা হলো ৪।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।

ওইদিন বিকালে উপজেলার হাজিপুরে এই দুর্ঘটনা ঘটে বলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান।

নিহতরা হলেন— বিয়ানীবাজারের মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫), বিয়ানীবাজার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশিদা বেগম (৩৮) ও মেয়ে ফারিয়া আক্তার (১৬)।

আহত একজন এখনও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চারজনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার বিকেলে একটি সিএনজি চালিত অটোরিকশা বিয়ানীবাজার থেকে সিলেটের দিকে আসছিল। পথে হাজিপুর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের থাক্কায় অটোরিকশাটি চুরমার হয়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। তিনজনকে ওসমানী হাপাতালে ভর্তি করা হয়েছিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh