`অস্বাস্থ্যকর’ বাতাসে আজও শীর্ষে ঢাকা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ মার্চ ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ

রাজধানী ঢাকার বাতাসের মান আজও (বৃহস্পতিবার, ৯ মার্চ) অস্বাস্থ্যকর। বিশ্বের ১০০টি শহরের মধ্যে বাতাসের নিম্নমানের দিক থেকে ১৮৫ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের র‌্যাংকিংয়ে বৃহস্পতিবার সকাল ৯টা ১৭ মিনিটে ঢাকার বাতাসের মান এ অবস্থানে উঠে আসে।

তালিকায় ১৮৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা। এ ছাড়া পাকিস্তানের করাচি তৃতীয় এবং থাইল্যান্ডের চিয়াং মাই চতুর্থ অবস্থানে।

নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো, না কি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার। কোম্পানিটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এ ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ারের র‌্যাঙ্কিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়। র‌্যাঙ্কিংয়ে ২০১ থেকে ৩০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০০ এর বেশি স্কোর পাওয়া শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh