সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ

সিলেটের বিয়ানীবাজারে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর মাহফুজ আহমদ (১৭) নামে এক জনের মৃত্যু হয়।

সোমবার দুপুর ২টায় বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডে এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজ আহমদ উপজেলা মুড়িয়া ইউনিয়নের পাথারিপাড়া এলাকার জয়নাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত দেলোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের সোনাহর আলীরপুত্র।

স্থানীয়রা জানায়, ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের জন্য রড বিছানোর কাজ করছিলেন অন্য নির্মাণ শ্রমিকদের সাথে হতাহত হওয়া এ দুই শ্রমিক। এক পর্যায়ে অসতর্ক অবস্থায় তারা বিদুৎপৃষ্ট হন। কিশোর শ্রমিক মাহফুজ আহমদ বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। আহত দেলোয়ার হোসেন রডের সাথে ঝুলে থাকলে স্থানীয় দুই তরুণ তাকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসেন। পরে আহতদের স্থানীয়দের সহায়তায় শ্রমিক ও ভবন মালিকপক্ষের লোকজন উপজেলা হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজ আহমদের মৃত্যু হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh