নিটোরে ভর্তি আবেদন শেষ ৩০ এপ্রিল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩, ৬:৪৮ অপরাহ্ণ

২০২২-২৩ শিক্ষাবর্ষে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। ৪ বছর একাডেমিক ও এক বছরের ইন্টার্নশিপসহ সর্বমোট ৫ (পাঁচ) বছর মেয়াদি এ আবেদন শুরু হয়েছে ২০ মার্চ থেকে। আগামী ৩০ এপ্রিল ২০২৩ (রাত ১২টা পর্যন্ত) আবেদনের শেষ সময়।

ভর্তি পরীক্ষা হবে আগামী ১৯ মে (শুক্রবার)। পরীক্ষার সময় ১ ঘণ্টা। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (সাবেক আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ) কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা অনলাইন আবেদন এই লিংকের http://nitorbd.bigmsoft.com মাধ্যমে করতে পারবেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের জন্য একটি আসন এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুইটি আসন সংরক্ষিত থাকবে। আর দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে।

ভর্তির প্রক্রিয়া:

ভর্তির সময় প্রত্যেক প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র এবং শারীরিক সুস্থতার সনদ (মেডিকেল ফিটনেস) অত্র প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অত্র প্রতিষ্ঠানে কোনো আবাসিক ব্যবস্থা নেই, ছাত্রছাত্রীদের নিজেদের ব্যক্তিগত ব্যবস্থাপনায় থাকা–খাওয়ার ব্যবস্থা এবং কোর্স শেষে ০১ (এক) বছর ইন্টার্নশিপ প্রশিক্ষণ নিতে হবে।

অনলাইনে আবেদন:

অনলাইন আবেদনপ্রক্রিয়া এই ওয়েবসাইটের http://nitorbd.bigmsoft.com মাধ্যমে করতে হবে। এ ছাড়া ১,০০০/- (এক হাজার) টাকা ACADEMIC FUND OF PHYSIOTHERAPY চলতি হিসাব নং ‘0200001767274’, অগ্রণী ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা–এর অনুকূলে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ 300kb, JPG) এবং ব্যাংক জমা রসিদের স্ক্যান কপি (সর্বোচ্চ 400kb, JPG) প্রয়োজন হবে। অনলাইন আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইট দেখে যথাযথভাবে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রবেশপত্র সংগ্রহ:

আগামী ১৪ মে ২০২৩ থেকে ১৮ মে ২০২৩ (রাত ১২টা পর্যন্ত) প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। শিক্ষার্থীরা এই ওয়েবসাইট http://nitorbd.bigmsoft.com হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা প্রবেশপত্র রঙিন প্রিন্ট কপিসহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত হতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন:

পদার্থবিজ্ঞান-৩০ নম্বর, রসায়ন-৩০ নম্বর ও জীববিজ্ঞান-৩০ নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান-১০ নম্বর সর্বমোট ১০০ (এক শ) নম্বরের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে। প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ৮ ও এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ১২ গুণ করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হবে। প্রাপ্ত নম্বর সমান হলে এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানে প্রাপ্ত মোট পয়েন্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh