সব
স্বদেশ বিদেশ ডট কম

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধু (৩৮) প্রাণ হারিয়েছেন। তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আদিতপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও রশিদপুর এলাকার মধ্যবর্তী সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রাক সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। এটি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও রশিদপুর এলাকার মধ্যবর্তী সাত মাইল এলাকায় আসা মাত্র বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ওই নারী প্রাণ হারান। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার এসআই শাফি মাহমুদ রাসেল।