সব
স্বদেশ বিদেশ ডট কম

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার জন্য জেলা ও মহানগর আওয়ামী লীগ ৪টি উপকমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৫ মে) বিকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যৌথ সভায় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
কমিটিগুলো হচ্ছে- দফতর উপকমিটি, প্রচার উপকমিটি, মিডিয়া উপকমিটি, লিগ্যাল এইড উপকমিটি।
দফতর উপকমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জগলু চৌধুরীকে। এ কমিটির সদস্যসচিব হলেন- খন্দকার মহসিন কামরান। দুই সদস্য হলেন- মো. মজির উদ্দিন ও অমিতাভ চক্রবর্তী।
প্রচার উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান জামিল। সদস্যসচিব অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। পাঁচ সদস্য হলেন- মতিউর রহমান মতি, সোয়েব আহমদ, গোলাম সোবহান চৌধুরী, শামসুল আলম সেলিম ও ডা. নাজরা চৌধুরী।
মিডিয়া উপকমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুকে। এ উপকমিটির সদস্যসচিব হলেন, রজত কান্তিগুপ্ত। সদস্য সংখ্যা পাঁচজন। তারা হলেন- গোলাম সোবহান চৌধুরী দীপন, শাহ মুজিবুর রহমান জকন, মকসুদ আহমদ মকসুদ, মুক্তাদির আহমদ মুক্তা ও সাজলু লস্কর।
লিগ্যাল এইড উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট বেলাল উদ্দিন। দুই সদস্য হলেন- অ্যাডভোকেট আজমল আলী এবং অ্যাডভোকেট জাহিদ সারওয়ার সবুজ।
এছাড়াও সিলেট সিটি করপোরেশনের সবকটি ওয়ার্ডকে ৪টি জোনে ভাগ করা হয়েছে। সেগুলো হলো- পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণ সুরমা জোন।
এসব অঞ্চলে প্রচারণার জন্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।