৪৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ মে ২০২৩, ৬:০৮ অপরাহ্ণ

ঢাকার কেরাণীগঞ্জ এলাকা থেকে ৪৭ কেজি গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- হাসিব ওরফে মোয়াজ (২৭), মো. সজিব (২৪), মো. বাবু (২৮), মো. ইলিয়াস (২৫), মো. শুভ হোসেন (২০), মো. শহিদুল ইসলাম (২৪) ও মো. ইয়াসিন (১৯)।

বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২২০টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কুমিল্লা জেলার হোমনা এলাকা থেকে একটি মাদক ব্যবসায়ী চক্র বিপুল পরিমান গাঁজা নিয়ে কেরাণীগঞ্জের দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর র‌্যাবের দলটি অভিযান চালায় এবং গাঁজা উদ্ধারসহ সাতজনকে গ্রেপ্তার করে। উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh