সব
স্বদেশ বিদেশ ডট কম

প্রথমে নিজেকে অসহায়-অনাথ পরিচয় দিয়ে বাড়িতে আশ্রয় প্রার্থনা করে জাফর। ২০ দিনের মাথায় পরিবারের বিশ্বস্ততা অর্জন করে ১৪ মাস বয়সী শাহজাহানকে অপরহরণ করে ১৫ হাজার টাকায় বিক্রি করে দেয় ওই ব্যক্তি। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
এ ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে অপহরণ হওয়া ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। এসময় গ্রেফতার করা হয় এক নারীকে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. সেলিম প্রেস বিফ্রিং করে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিফ্রিংয়ে শেখ মো. সেলিম জানান, ২৭ মে সকালে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামের মো. ফয়জুদ্দিনের ছেলে শাহজাহান নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে ফয়জুদ্দিন গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করে। পুলিশ উদ্ধারে তৎপর হয়। গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান পরিচালনা করে ওই শিশুকে উদ্ধার করে। নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামের মমতা বেগম (৪৫) নামের এক নারীর বাড়ি থেকে শিশু উদ্ধার করা হয়। এসময় ওই নারীকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়।
‘অপহরণের মূল পরিকল্পনাকারী জাফর প্রকৃত পরিচয় গোপন করে শাহজাহানকে অপহরণ করার পরিকল্পনা করে। পরিকল্পনা করে জাফর নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে অবস্থান নেয়। প্রায় ২০ দিন বাড়িতে অবস্থান করে বিশ্বস্ততা অর্জন করে গত ২৭ মে সুযোগ বুঝে ওই শিশুকে অপহরণ করে হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ে গ্রেফতার মমতা বেগমের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যায়।
এদিকে পলাতক আসামি জাফরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।