আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচারণায় অংশ নিতে সিলেটে দু’শতাধিক প্রবাসী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ জুন ২০২৩, ৬:৩৮ অপরাহ্ণ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাজ্য যুবলীগসহ ইতিমধ্যে প্রায় দু’শতাধিক প্রবাসী সিলেটে এসেছেন।
বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে মাঠে কাজ করার জন্য দেশে এসেছেন।
এ সময় তাদেরকে বিমান বন্দরে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ।
প্রতিনিধি দলে রয়েছেন, যুবলীগ যুক্তরাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ফখরুল ইসলাম মধু ও মধুর সহধর্মিণী সালেহা ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি সাবুল আহমদ, মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সারজন খান, হাফিজুর রহমান সেলিম, লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের সিদ্দিকী সেলিম ও যুবলীগ নেতা মুতছির চৌধুরী জনিসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh