নৌকার সমর্থনে সিলেটস্থ সুনামগঞ্জের জনসাধারণের উদ্যোগে মতবিনিময়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ

আসন্ন ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেটস্থ সুনামগঞ্জের জনসাধারণের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় মদিনা মার্কেটস্থ একটি অভিজাত সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেটস্থ সুনামগঞ্জের জনসাধারণের পক্ষে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রেদোয়ান মাহমুদ চৌধুরী এবং মাহবুব বক্ত চৌধুরীর যৌথ পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসাইন, যুক্তরাজ্য আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুজ্জামান আজাদ, জাতীয় শ্রমিক লীগের যুক্তরাজ্য নির্বাহী সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তৈয়ব কামালী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য এস এম ওয়াহিদুল ইসলাম, সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এস এম শামিম, যুগ্ম সচিব রোটারিয়ান নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক স্বপন বর্মন, সদস্য মাহবুবুল আলম সোহেল, মুহিতুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা রুবেল মিয়া, লতিফ মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদ বাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জেলা পরিষদ সদস্য মাহতাবুল ইসলাম সবুজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনহার মিয়া, আব্দুল কায়ূম মোশাহিদ, সাবেক জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহির, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, কলকলিয়া ইউপি আ, লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুহিনুর রহমান দুদু, দিরাই উপজেলা চেয়ারম্যান মোহন চৌধুরী। বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh