`সরকারের গঠনমূলক সমালোচনায় আপত্তি নেই’

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণ

দেশে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সচেতন থাকার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের সমালোচনা থাকবে, তবে তা গঠনমূলক হতে হবে। সমালোচনা হতে হবে দেশের কল্যাণে, ক্ষতির জন্য যেন না হয়।

তিনি বলেন, গণমাধ্যমের যতটা স্বাধীনতা আওয়ামী লীগ সরকার দিয়েছে তা কখনও কেউ দেয়নি। সরকারের গঠনমূলক সমালোচনায় আপত্তি নেই।

সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে সাংবাদিকদের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অসুস্থ, অসচ্ছল সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে আর্থিক সহায়তা ভাতা বা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের আমলে সাংবাদিকসহ সবার ওপর অকথ্য নির্যাতন করা হয়েছে।

তিনি বলেন, বিদেশিদের কাছে এমন নালিশ করা যাবে না। যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যাত্রা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা যাতে কিস্তিতে ফ্ল্যাট কিনতে পারে সে বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার। সরকারপ্রধান বলেন, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনা হবে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh