সব
স্বদেশ বিদেশ ডট কম

রাজধানীর গুলশান ১ নম্বরে গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরের দিকে ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে গুলশান ও বনানীসহ আশপাশ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে বেলা ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করেন।
এ সময় ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়।
ব্যবসায়ীদের দাবি, সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। তবে ম্যাজিস্ট্রেট বলেন, যথেষ্ট সময় পেয়েছেন দোকানমালিক ও ব্যবসায়ীরা। অতিঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে।
এ বিষয়ে ট্রাফিক গুলশান বিভাগের এডিসি এ এস এম হাফিজুর রহমান বলেন, অল্প কিছু সময়ের জন্য ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছিলেন। বর্তমানে সড়ক স্বাভাবিক রয়েছে।