রাজধানীতে ১৪ দিনে গ্রেপ্তার ৬৭৯ ছিনতাইকারী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ৬:৩৪ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ১৪ দিনে ৬৭৯ জন ছিনতাইকারী‌কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৩০৮টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে চলা বিশেষ অভিযানে ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ৬৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৫০ জনকে, লালবাগ বিভাগ ৮৬ জনকে, মতিঝিল বিভাগ ৬৩ জনকে, ওয়ারী বিভাগ ৩০ জনকে, তেজগাঁও বিভাগ ২৪৪ জনকে, মিরপুর বিভাগ ১০৪ জনকে, গুলশান বিভাগ ৩৩ জনকে ও উত্তরা ৬৯ জনকে গ্রেপ্তার করেছে।

এছাড়া ৩০৮টি মামলার মধ্যে রমনা বিভাগের সংশ্লিষ্ট থানায় ২৫টি, লালবাগ বিভাগে ৫৫টি, মতিঝিল বিভাগে ২৬টি, ওয়ারী বিভাগে ১৫টি, তেজগাঁও বিভাগে ১০৪টি, মিরপুর বিভাগে ৫০টি, গুলশান ১৭টি ও উত্তরা বিভাগের সংশ্লিষ্ট থানায় ১৬টি মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh