সদরঘাটে ডুবে গেছে ওয়াটার বাস, উদ্ধারে ফায়ার সার্ভিস

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ

রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে একটি ওয়াটার বাস ডুবে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ উদ্ধার কাজ করছে।

রোববার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নৌ-পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার এসআই হাসান বলেন, রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে তিসা ৫ নামক একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে।

তিনি বলেন, এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে নৌ-পুলিশ। ওয়াটার বাসটিতে কোনো যাত্রী ছিল কী না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কী না তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

এদিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে সদরঘাট নদী ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার থেকে ১টি ইউনিট ডুবুরিসহ উদ্ধার কাজ করছে।

ফায়ার সার্ভিস বলছে, ওয়াটার বাসটি নদী তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় ধারণা করা হচ্ছে অধিকাংশ লোক তীরে উঠে গেছে। এখন পর্যন্ত হতাহত পাওয়া যায়নি।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh