আজ রাজধানীর যেসব এলাকায় বিএনপির কর্মসূচি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ণ


রাজধানী ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ শনিবার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও আওয়ামী লীগ।

সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় অবস্থান কর্মসূচি করবে বিএনপি।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো আজ ঢাকায় ‘সতর্ক অবস্থানে’ থাকার ঘোষণা দিয়েছে।

কেন্দ্রীয় যুবলীগের উপদপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা বলেন, শনিবার সকাল ১১টা থেকে ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে যুবলীগ শান্তি সমাবেশ করবে।

এদিকে আজ কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি না দেয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার সব প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি পালনের জন্য কোনো রাজনৈতিক দলকে অনুমতি দেয়া হয়নি।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh