প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এছাড়া বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে দুইদিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ (শুক্রবার) বিকেলেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh