রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট।

সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh