রাজধানীর গ্রিনরোডে আবাসিক ভবনে আগুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ

রাজধানীর গ্রিনরোড এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট।

বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে পাঁচতলা ভবনের পঞ্চম তলায় এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা বেগম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন নেভাতে আমাদের টারটি ইউনিট কাজ করছে। মোহাম্মদপুর স্টেশনের দুটি, হেডকোয়ার্টারের একটি ও মতিঝিল স্টেশনের টহল ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা সম্ভব হয়নি।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh