জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ইনায়েতুর রহিম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ৮:৩৩ পূর্বাহ্ণ


সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩(২)ক মোতাবেক রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের হিসেবে মনোয়ন দিয়েছেন।

নিয়োগটি অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ হাসান ফয়েজ সিদ্দিকী। জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে অধস্তন আদালতের বিচারকরা নিয়োগ পেয়ে থাকেন।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh