গু‌লিস্তানে বাসে আগুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ

রাজধানীর গু‌লিস্তা‌নে জিপিও এর সামনে গুলিস্তানে ‘মালঞ্চ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের দু‌টি ইউ‌নিট গি‌য়ে আগুন নেভানোর কাজ কর‌ছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে গুলিস্তানে জিপিওর সামনে এ অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসাইন এ তথ্য জানান।

ফায়ার সা‌র্ভিসের ক‌ন্ট্রোল রুম থে‌কে জানা‌নো হয়, আগু‌নের খবর পে‌য়ে দু‌টি ইউ‌নিট ঘটনাস্থ‌লে গি‌য়ে কাজ কর‌ছে। দুপুর ১টার দিকে মালঞ্চ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এর আগে মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর তেজগাঁও স্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে এক শিশুসহ চার যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার সন্তান ইয়াসিন (৩)। বাকি দুজন পুরুষ, তাদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh