দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ণ

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

৬ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে সোমবার দিবাগত রাত ২টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। এসময় নদীতে ছোট-বড় অন্তত পাঁচটি ফেরি আটকা পরে।

ঘাটের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. খালিদ নেওয়াজ জানান, যাত্রী, যানবাহন এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। তাছাড়া ঘাটেও তেমন কোনো যানজট বা যানবাহন নেই। ঘাট অনেকটা স্বাভাবিক রয়েছে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh