মোহনগঞ্জ ট্রেনে আগুনের ঘটনায় কয়েকজন নজরদারিতে: র‍্যাব

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ২:২৭ অপরাহ্ণ

রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয়ার ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রেখেছে র‍্যাব। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কয়েকজনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিস্মেবর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

 

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়ে পুড়িয়ে মারা নেক্কারজনক কাজ। যারা এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ইতোমধ্যে আমরা বেশকিছু সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে যারা প্রকৃত দোষী তাদেরকে শনাক্ত করতে কাজ করে যাচ্ছি। র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে। যাদেরকে নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, সিসি ক্যামেরা ফুটেজে যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে কয়েকজনকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তবে তাদের সরাসরি সম্পৃক্ততা পায়নি। তাদের তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহজনকে নজরদারিতে রেখেছি৷

এর আগে গত মঙ্গলবার ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh