ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৭ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫২) মৃত্যু হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া পৌর শহরের বিহালা এলাকায় কুলাউড়া-সিলেট রেলপথে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস ট্রেনে কুলাউড়া পৌরসভার বিহালা এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করে। ওই নারী ট্রেন থেকে পড়ে মারা গেলেন নাকি লাইন অতিক্রমকালে কাটা পড়ে মারা গেলেন, সেটি খতিয়ে দেখছে পুলিশ।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, উদ্ধারকৃত লাশের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh