যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ৬:২০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাফেলোয় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে তাদের গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।

শহরের জেনার ইস্ট ফেরিতে তারা দুর্বৃত্তের গুলিতে নিহত হন। নিহত আবু সালেহ মো. ইউসুফ সিলেটের মেজরটিলার বাসিন্দা। আর বাবুলের বাড়ি কুমিল্লায়। দুজনই তাদের নিজেদের বাসার নির্মাণকাজ দেখতে যাওয়ার পর ভেতর থেকে গুলি করে হত্যা করা হয়। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে, সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

প্রশাসনের বরাত দিয়ে মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে—এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বাফেলো পুলিশ বলছে, হামলাকারীকে ধরতে অভিযান চলছে। শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সূত্র : ইয়াহু নিউজ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh