ফরিদপুরে বাসে-ট্রাক সংঘর্ষ, আহত ৫

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ মে ২০২৪, ১:৫৬ অপরাহ্ণ

ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) রাত ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের উপজেলার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া এলাকায় মালামাল বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় গোল্ডেন লাইনের একটি বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh