ঘূর্ণিঝড় রেমাল : ১৮ ঘণ্টা পর খুলে দেওয়া হয়েছে টানেল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ মে ২০২৪, ৩:৪৮ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় রেমালের কারণে বন্ধ ছিল কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দীর্ঘ ১৮ ঘণ্টা পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এটি।

সোমবার (২৭ মে) দুপুর ১২টায় টানেল পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে রবিবার (২৬ মে) সন্ধ্যা ৬টায় টানেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

কর্ণফুলী টানেল প্রকল্পের টোল ম্যানেজার বেলায়েত হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে টানেলে সোমবার সন্ধ্যা ৬টা থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস দেখে আজ সোমবার দুপুর ১২টায় খুলে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উদ্বোধন হওয়ার পর এবারই প্রথম বিরূপ আবহাওয়ার কারণে টানেল দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ১৮ ঘণ্টা পর আবারও খুলে দেওয়া হয়।’

গত বছরের ২৮ অক্টোবর পতেঙ্গা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে টানেল প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh