প্রধানমন্ত্রী পটুয়াখালী যাচ্ছেন বৃহস্পতিবার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ মে ২০২৪, ৩:৫৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করতে বৃহস্পতিবার (৩০ মে) পটুয়াখালী যাচ্ছেন। বুধবার (২৯ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমাল কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের লক্ষ্যে বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যাচ্ছেন।

এর গত সোমবার (২৭ মে) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। দলের সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যাবে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।’

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh