সুনামগঞ্জের টুকের বাজার ব্যবসায়ি সমিতির নতুন কমিটি গঠন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ৫:৩০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ঐতিহ্যবাহী টুকের বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার (১২ জুন) বাজারের ব্যবসায়ীদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষনা করা হয়।

নতুন কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামকে সভাপতি, মইনুল ইসলামকে সাধারণ সাধারণ সম্পাদক ও মোঃ বরকত আলী ইমনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি আঃ রশিদ, আবুল কালাম শুনু মিয়া,শাহ মোদাচ্ছির উদ্দিন ফখরু,জসিম উদ্দিন,মোস্তফা কামাল,আব্দুল জহুর ও মানিক মিয়া।
যুগ্ন সাধারণ সম্পাদক -মুক্তার আলী,সাইফুল ইসলাম,সুলেমান মিয়া, সুজন নন্দী,শাহ সায়েম ও দেবেন্দ্র কান্তি দাস।

সহসাংগঠনিক সম্পাদক নিপেশ কান্তি ও আব্দুস সালাম, কোষাধ্যক্ষ -আবুল হাসনাত,সহ কোষাধ্যক্ষ মাওলানা নোমান আহমদ,দফতর সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সহ-দফতর সম্পাদক তাজ উদ্দিন, প্রচার সম্পাদক শাহ মমিন মিয়া, ক্রীড়া সম্পাদক জুনাব আলী।

সদস্য পদে নির্বাচিত হন লিয়াকতমিয়া, শহিদুল(১) মুজিবুর রহমান, শহিদুল ইসলাম (২) আতাউর রহমান, মো সামছুজ্জামাল ও মারফত আলী।

পরে নবনির্বাচিত কমিটির নেতারা এক প্রতিক্রিয়ায় বাজারের সকল ব্যবসায়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, টুকের বাজারের সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে রেজুলেশনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। এটি একটি স্বচ্ছ ও জবাবদিহিমুলক ব্যবসায়ী সংগঠন। আমরা সকল ব্যবসায়ীদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা ও কাজ করব এবং বাজার উন্নয়নে যে সব ভুমিকা নেয়া দরকার সবার মতামতের ভিত্তিতে আমরা পদক্ষেপ নেবো ইনশাল্লাহ।- বিজ্ঞপ্তি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh