ভারতে গোলাগুলিতে সেনা-মাওবাদীসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ৭:৫৮ পূর্বাহ্ণ

ভারতের ছত্তিশগড়ে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে গোলাগুলিতে অন্তত আট মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া মাওবাদীদের গুলিতে এক সেনা সদস্যও নিহত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৫ জুন) রাজ্যের নারায়ণপুর জেলার আবুজমারহে এ হতাহতের ঘটনা ঘটে। তবে গত ১২ জুন থেকে ডিআরজি, এসটিএফ ও ৫৩তম ব্যাটেলিয়ন ফোর্সেস মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এটি ছিল দ্বিতীয় অভিযান।

রায়পুরের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, নায়ারণপুর, কাঙ্কের, দান্তেওয়াড়া ও কোন্ডাগাও জেলার রিজার্ভ গার্ড (ডিআরজি), এসটিএফ ও ৫৩তম ব্যাটেলিয়ন ফোর্সেস মাওবাদীদের বিরুদ্ধে শনিবার ভোরের দিকে অভিযানে নামে। সেইসময় যৌথবাহিনীর সঙ্গে সশস্ত্র মাওবাদী বিদ্রোহীদের মধ্যে বন্দুক লড়াই হয়। এতে অন্তত আট মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া মাওবাদীদের গুলিতে এক সেনা সদস্যও নিহত হয়েছে।

এর আগে গত মাসে ছত্তিশগড়ের বিজাপুরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে চলা ব্যাপক বন্দুক লড়াইয়ে অন্তত ১২ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছিল। এছাড়া ১৬ এপ্রিল কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৯ জন এবং নারায়ণপুর জেলার আবুজমারহে অঞ্চলে ১০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh