বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ


আষাঢ়ের ১০ তারিখ আজ কিন্তু দেখা নেই বৃষ্টির। যেন জ্যৈষ্ঠের দাবদাহ চলছে রাজধানীসহ দেশজুড়ে। ফলে অতিরিক্ত গরমে অতিষ্ট সাধারণ মানুষ। তবে এবার বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল রোববার (২৩ জুন) সকালে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (২৪ জুন) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এছাড়া আগামীকাল মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল ময়মনসিংহ ও বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারা দেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh