কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হলেন ভিপি নুর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ

রাজধানীর সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানায় এবং মেট্রোরেলে নাশকতায় কাফরুল মামলার মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তিনি কারা ফটক থেকে বেরিয়ে আসেন। এসময় তাকে নিতে কারাগারে আসেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এছাড়াও কারাগারারের সামনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে জড়ো হয়েছে বিপুল জনতা।

নুরের পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তার জামিনের এই আদেশ দেন।

গত ২১ জুলাই বনানীর সেতু ভবনে হামলা মামলায় নুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৬ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় ২৮ জুলাই নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh