সব
স্বদেশ বিদেশ ডট কম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। এদিকে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি।
সরকার পতনের পর থেকেই পাপনসহ বিসিবির পরিচালকদের পদত্যাগ নিয়ে আন্দোলন হয়েছে। কদিন আগেই জানা গিয়েছিল বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন পাপন। এদিকে বিসিবি পুনর্গঠন ইস্যু নিয়েই কদিন ধরেই চলছিল আলোচনা। আজ ডাকা হয়েছিল বিসিবির জরুরী সভা।
আগেই জানা গিয়েছিল আজকের সভায়ই পদত্যাগ করবেন পাপন। সভা শুরু হওয়ার পরই জানা যায়, দীর্ঘ এক যুগ পর সভাপতির পদ ছাড়লেন পাপন।
এদিকে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জণ ছিল। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে ক্রিকেট বোর্ডে আনা হবে তা আগেই জানা গিয়েছিল। গতকাল এনএসসি মনোনীত পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস।