যুক্তরাজ্য হাম্পশায়ারে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস পালন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ণ

হ্যামপশায়ার আওয়ামী লীগ, সাউদাম্পটন আওয়ামী যুবলীগ, জাসদ সহ বাঙালি সমাজের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে হ্যামপশায়ার আওয়ামীলীগ।

জাহাঙ্গীর রেস্টুরেন্ট উনচেষ্টার রোড সাউথাম্পটনে ১৯ অগাস্ট রোজ সোমবার সকাল ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হ্যাম্পশায়ার আওয়ামীলীগের কর্ণধার শামীম মিয়া’র সভাপতিত্বে ও কোহিনুর আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ দলীয় জোটের নেতা ও সর্ব ইউরোপীয় জাসদ নেতা মতিউর রহমান মতিন।প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান মতিন বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ আমার অবস্থা যদি চিলির সালবাদর আলেনদের মত হয় তবুও আমি মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবো না’। স্বাতন্ত্র সংস্কৃতির বৈশিষ্ট্য আবহমান থেকে চলে আসা বাংগালী সমাজ বিশ্বের শান্তি প্রগতি, মানবতা ও সর্বোপরি প্যালেসটাইনি হাজার হাজার নীরিহ মানুষ হত্যার প্রত্যক্ষ মদদ দাতা মার্কিন সাম্রাজ্যবাদের এবং তাদের পুতুল সরকারের বিরুদ্ধে সার্বজনীন মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তুলে জেগে উঠবেই। জয় বাংলা ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সানাওর মিয়া মাহমুদ, জাহিদ ইসলাম, হ্যাম্পশায়ার আওয়ামী লীগ নেতা আব্দুল বাছিত, সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি
জুনেদ আহমদ, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃ রুবেল মিয়া।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নজিবুর রহমান লালু মিয়া , জুবের আহমদ চৌধুরী, ছালিক মিয়া, হান্নান মিয়া প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh