জৈন্তাপুর সীমান্তে ভারত যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা কামাল আটক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ সীমান্তে দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে বিজিবি।

গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী গ্রাম হয়ে ভারত সীমান্তের ১২৯৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি ১৯ ব্যাটেলিয়নের সদস্যরা তাকে আটক করে।

এ সময় কামাল আহমদের কাছ থেকে ৩টি পাসপোর্ট, নগদ টাকা, ভারতীয় রুপি, ডলার, ওষুধসহ বিভিন্ন জিসিন জব্দ করা হয়।

কামাল আহমদকে আটকের পর বিক্ষুব্ধ জনতা তার ওপর চড়াও হয়। এসময় বিগত দিনের অনিয়ম দুর্নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে তারা।

আটক কামাল আহমদকে বিজিবির সদস্যরা সেনাবাহিনীর মাধ্যমে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করেন ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটলিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুন্নবী।

এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী যৌথবাহিনীর অভিযান চালুর আগেই সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার কয়েক ডজন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ গা-ঢাকা দিয়েছে। অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। কেউ কেউ নিজ এলকা ছাড়াও বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজনের বাড়িতে আত্মগোপনে রয়েছে। এর মধ্যে কামাল আহমদে আত্মগোপনে ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh