সব
স্বদেশ বিদেশ ডট কম

গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহত ৪১ হাজার ১০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরো ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি। শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় তাদের বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে এবং আরো ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে ১৮ জনকে হত্যার দায়ে ইসরায়েল আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। ওই হামলায় নিহতদের মধ্যে জাতিসংঘের ৬ সহায়তা কর্মীও রয়েছেন।