শিক্ষার্থীদের হাফ ভাড়ার পৃথক তালিকা প্রণয়নের দাবি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৫:৩৪ অপরাহ্ণ

কার্যকর হলো আজ থেকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া। বাসে হাফ ভাড়া আদায়ের বিষয়টি সুরাহা ও ছাত্রছাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ঝগড়া, হাতাহাতির ঘটনা নিষ্পত্তির জন্য ভাড়ার তালিকা প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হয়, বাসের ভাড়া নিয়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন হয় ২০২১ সালে। সে সময় পরিবহন মালিক সমিতির নেতারা ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর সিটি সার্ভিসের বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া মেনে নিলে বিআরটিএ প্রজ্ঞাপন জারি করে। কিন্তু বিআরটিএ প্রণীত পৃথকভাবে শিক্ষার্থীদের হাফ ভাড়া অনুযায়ী, বাস ভাড়ার সরকারি তালিকা না থাকায় আদায়কারী ও শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি, মারামারি, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের বাস থেকে ফেলে দেওয়া, ইউনিফর্ম দেখলে বাসে না নেওয়ার মতো ঘটনার মধ্য দিয়ে শিক্ষার্থী পরিবহনের ভাড়া আদায়কারী শ্রমিকদের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বাস্তবতা হচ্ছে, সিটি সার্ভিসের বাসে হাফ ভাড়া নেওয়ার ঘোষণা দেন বাস মালিক সমিতির নেতারা। অথচ বাস মালিকরা দৈনিক ইজারা চুক্তিতে চালক বা ভাড়া আদায়কারী শ্রমিকের হাতে বাসটি প্রতিদিন নির্দ্রিষ্ট অঙ্কের টাকার চুক্তিতে লিজ দেন। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিলে বাসে ভাড়া আদায় কমে যায়। যার পুরো দায় দৈনিক চুক্তিতে বাসটি পরিচালনাকারী ঐ বাসচালক বা সহকারীর কাঁধে উঠে। এ কারণে বাসচালক ও শ্রমিকদের সাথে ছাত্রদের মুখোমুখি হতে হয়।

এমন পরিস্থিতিতে বাস ভাড়া নির্ধারণের শর্ত অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য বাসে বাসে বিআরটিএর নেতৃত্বে সরকারিভাবে পৃথক বাস ভাড়ার তালিকা দেওয়ার দাবি জানায় সংগঠনটি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh