অনৈতিক কর্মকাণ্ড : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫৮

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ৯:১১ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশিসহ ৫৮ জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সেলাঙ্গর রাজ্যের ক্লাং উপত্যকার জালান কেমের পরিত্যক্ত দোকানঘর এলাকায় একটি বিদেশি পতিতাবৃত্তির আড্ডাখানায় অভিযান চালানো হয়, যেখানে দুই বছরেরও বেশি সময় ধরে অনৈতিক কর্মকাণ্ড (পতিতাবৃত্তি) চলে আসছিল।

ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক ত্বহা এক বিবৃতিতে বলেছেন, দুই ঘণ্টার অভিযানে ৬০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্যে ৫৮ জনকে অভিবাসন আইনের অধীনে অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৩০ জন নারী রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নাগরিক রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ৬০ বছর। তবে অভিযানে কতজন বাংলাদেশি গ্রেফতার, তা উল্লেখ করা হয়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh