সব
স্বদেশ বিদেশ ডট কম

ইসরায়েল ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা চালালে তেহরানের পাল্টা হামলা অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ার করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
তিনি শুক্রবার রাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল টিজি৩-এ সম্প্রচারিত একটি টক-শো অনুষ্ঠানে ওই হুঁশিয়ারি দেন। খবর ইরনার।
ইরানের গত ১ অক্টোবরের ইসরায়েলবিরোধী হামলার জবাবে তেহরানে পাল্টা হামলা চালাতে ওয়াশিংটন তেলআবিবকে সবুজ সংকেত দিয়েছে কি না বা সেরকম হামলা হলে ইরানের প্রতিক্রিয়া কী হবে—এমন প্রশ্নের উত্তরে আরাকচি ওই হুঁশিয়ারি দেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নতুন কোনো বিষয় নয় যে, ইসরায়েল মার্কিন সরকারের সবুজ সংকেত পাচ্ছে। কাজেই ওটি নিয়ে তেহরানের কোনো মাথাব্যথা নেই, তবে যেকোনো ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি পদার্থবিজ্ঞানের সূত্র।