কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ৬:০২ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া ডাকঘর এলাকার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরো দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুর ২টায় এই ঘটনা ঘটে। নিহতের নাম সুমন মিয়া (৩২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ভাগারপাড় গ্রামের ইন্তাজ আলীর ছেলে। আশঙ্কাজনক অবস্থায় শারপিন গ্রামের রাসেল মিয়া (২৫) ও নোয়াকোট গাংপাড় গ্রামের দুলাল মিয়াকে (৩০) উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের স্ত্রী জানিয়েছেন, আজ দুপুর দুইটার সময় মোটরসাইলে যুগে ভোলাগঞ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিরেন সুমন মিয়া। তবে কিছুক্ষন পর খবর আসে তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরবর্তীতে পরিবারের সবাইকে নিয়ে কোম্পানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। নিহত সুমন মিয়ার দুই শিশু সন্তান রয়েছে।

কোম্পানিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh