ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক ‍ বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শিজিনপিং

মতিয়ার চৌধুরী-লন্ডন,

  • প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ণ

ব্রিকস সম্মেলনের ফাঁকে আগামীকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাঁচ বছরের মধ্যে এটাই হবে উভয় নেতার মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। পূর্ব লাদাখে সীমান্ত বিরোধ নিয়ে চুক্তির পর প্রথম এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় কাজানে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি নিশ্চিত করেছেন যে বৈঠকটি ব্রিকস সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হবে। সময়টি পরে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি।

গত কয়েক বছর ধরে কয়েকবার সীমান্তে উত্তেজনার সম্মুখীন হওয়া পরপরই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল ব্যবস্থার বিষয়ে ঐকমত্যের পরে এই বৈঠকটি ভারত-চীন সম্পর্কের উন্নতি এবং উভয় দেশের মধ্যে সুসম্পর্কের ইঙ্গিত বহন করে।

২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর থেকে দুই নেতার মধ্যে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। এটি ২০২৩ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হয়েছিল। উভয় নেতা বর্তমানে রাশিয়ার কাজানে রয়েছেন, যেখানে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন, ব্রাজিলের লুলা দা সিলভা এবং দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসাও শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে এই বৈঠকে উভেয় দেশের সম্পর্ক উন্নয়ন ছাড়াও আলোচনায় স্থান পেতে পারে বাংলাদেশ সহ দক্ষিন এশিয়ার সাম্প্রতিক বিষয়াদিও।

 

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh