জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ সকল রাজবন্ধীর মুক্তির দাবিতে নিউইয়র্কে সভা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪, ৯:৪৬ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু সহ সকল রাজবন্ধীর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি

গত ৪ঠা নভেম্বর ,সোমবার,বিকাল ৪টা ,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র জাসদের উদ্যোগে , নিউইয়র্ক এর জ্যাকসন হাইটের হ্যালো বাংলাদেশ ক্যাফেতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্কের বাংগালী কমিউনিটির সর্বজন প্রিয় কমিউনিটি নেতা যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি জনাব দেওয়ান সাহেদ চৌধুরী । সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদ ও কমিউনিটির সর্বজনাব ডাঃ মুজিবুল হক, শহীদুল ইসলাম, মনসুর আহমদ চৌধুরী, যুব জোট নেতা আবুল ফজল লিটন, মোঃ আমিনুল হক, সাদিকুর রহমান, সৈয়দ আজমল হোসেন বাচ্চু, শাহ মহিউদ্দীন সবুজ ও সোহেল আহমদ।

সভার শুরুতে জাসদের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের জন্য আত্মাহূতি দানকারী ও এদেশের গনতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করেন। আলোচনা সভায় বক্তারা স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধা দের পায়ে বেড়ি দিয়ে পরাজিত শক্তি উগ্র মৌলবাদীদের ও সমন্বয়ক নামের মব কিশোর গ্যং দের পদলেহনের জন্য ডঃ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী কালীন সরকারের তীব্র সমালোচনা করে অতি দ্রুত হাসানুল হক ইনু সহ সকল রাজবনদ্ধীর মিথ্যা মামলা প্রত্যাহারের এবং মুক্তির জোর দাবী জানান। সভায় বক্তারা, টোকাই কিশোর গ্যং কতৃক শিক্ষা প্রতিষ্ঠান, বিচার বিভাগ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হস্তক্ষেপ ও মিথ্যা মামলা বানিজ্যে অন্তর্বর্তী কালীন সরকারের নীরবতার নিন্দা জানান ।

সভায় বক্তারা, ৫ ই আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ৩ হাজার পুলিশ সহ কয়েক শত রাজনৈতিক নেতা কর্মী হত্যা লুটপাট ও তান্ডবকে ধামাচাপা দিতে বিচারের বাইরে রাখার লক্ষ্যে যে অর্ডিন্যানস জারি করেছেন তার সমালোচনা করে বলেন, আপনারা ভূলে যাবেন না বাংলাদেশ ষড় ঋতুর দেশ সময় যখন পাল্টাবে এইসব ঘৃণ্য অপকর্মের জন্য চরম মাশুল দিতে হবে। সভাপতির বক্তব্যে দেওয়ান সাহেদ চৌধুরী, দেশকে এই নৈরাজ্যকর অবস্থা থেকে পরিত্রাণে রাজনৈতিক দল গুলো কে সংকীর্ণতা, অহমিকা, দম্ভ ও মান অভিমান ভুলে একপেশে নয় সার্বজনীন মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে বাংলাদেশ পূনরুদ্ধার এর আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে দেশ শাসনে রাজনৈতিক দল গুলোর মধ্যে কাঁদাছুড়াছুড়ি বন্ধ করে আত্মশুদ্ধীর ও আত্মসমালোচনার মাধ্যমে দেশ গনতন্ত্র, আইনের শাসন ও শাস্তি পূর্ন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অব্যাহত রাখতে নিউ পলিটিক্যাল চুক্তিতে ঐক্যমতে পৌঁছার আহ্বান জানান। প্রথম পর্বে আলোচনা সভা শেষে, নৈশ ভোজের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh