দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছি : খাদ্য উপদেষ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ৫:০২ অপরাহ্ণ

উচ্চ দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার খাদ্য ভবনে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমি নিজেই বাজার করি, চাপে আছি।

যেসব বিষয় অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলছে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি তার অন্যতম।

তবে, নতুন ধান ও সবজির সরবরাহ বাড়তে শুরু করলে বাজারে স্বস্তি ফিরে আসবে বলে আশ্বস্ত করার চেষ্টা করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আগামী রোববার থেকে সরকার এবারের আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

উপদেষ্টা জানান, ধানের দাম কেজি প্রতি তিন টাকা বাড়িয়ে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর, সংগ্রহের জন্য চালের দর ধরা হয়েছে ৪৭ টাকা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh