সিরাজগঞ্জে ড্রামট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ১:২০ অপরাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ড্রামট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার বিকেলে বগুড়া-নগরববাড়ী মহাসড়কে শাহজাদপুর উপজেলার গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলাল শেখের ছেলে অটোরিকশা চালক আরিফুল ইসলাম সুজন সেখ (২৮) ও যাত্রী জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরির্দশক (এসআই) মাসুদুর ফাহিম জানান, যাত্রী নিয়ে অটোরিকশাটি শাহজাদপুর থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে আসছিল। পথে গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ড্রামট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী মারা যান।

তিনি আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh