জগন্নাথপুরে সিএনজিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ১:২১ অপরাহ্ণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুর ওপর থেকে সুজিত দাস (৩০) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রানীগঞ্জ সেতুতে এই ঘটনা ঘটে। নিহত সুজিত জগন্নাথপুর উপজেলার হলদিপুর-চিলাউড়া ইউনিয়নের গোপড়াপুর গ্রামের সোহাগ দাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাণীগঞ্জ সিএনজিস্ট্যান্ডের চালক সুজিত দাস বিকেল ৪টার দিকে নবীগঞ্জের সৈয়দপুর এলাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যান। রাত ৯টার দিকে রাণীগঞ্জ সেতুতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুর্বৃত্তরা সুজিত দাসকে হত্যা করে তার ব্যবহৃত সিএনজি ছিনতাই করে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটন করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ গোয়েন্দা অনুসন্ধান চালায় পুলিশ। এদিকে হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ঘটনার রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh