যে কারণে ঢাবির ভর্তি আবেদনের ওয়েবসাইট বন্ধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ৬:১১ অপরাহ্ণ

সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদনের ওয়েবসাইট বন্ধ রয়েছে। রাত নাগাদ ওয়েবসাইট চালু হতে পারে বলে জানা গেছে। ওয়েবসাইট বন্ধ থাকার কারণ হিসেবে যান্ত্রিক গোলযোগ ও বাড়তি চাপের কথা জানিয়েছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘সকাল থেকেই ওয়েবসাইট চালু করার কাজ চলছে। বিভিন্ন ধাপ অনুসরণ করে কাজ করতে হচ্ছে। সবকিছু শেষ হলে রাতের দিকে চালু হতে পারে ওয়েবসাইট। তবে নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। কাজ শেষ করে পরীক্ষা করে বলতে পারবো।’

সোমবার সকাল পর্যন্ত প্রায় ২ লাখ ১২ হাজার আবেদন জমা পড়েছে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh