তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ৫ ঘণ্টা পর সড়ক-রেলপথ ছাড়লেন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা ৫ ঘণ্টা অবরোধের পর সড়ক ও রেলপথ ছেড়েছেন শিক্ষার্থীরা।

পূর্বঘোষণা অনুযায়ী- সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে সড়ক ছেড়ে কলেজের দিকে ফিরতে শুরু করেন তারা।

এর আগে বেলা ১১টার দিকে কলেজ থেকে মিছিল নিয়ে আমতলী হয়ে রেলগেট ও আশপাশের সড়কে অবস্থান নেন। এসময় তারা দুটি ট্রেন থামাতে ইট-পাটকেল নিক্ষেপও করেন। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হন। তারপরও তারা কর্মসূচি চালিয়ে যান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh