ফার্মগেটে ব্যাংকের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ৩:০৫ অপরাহ্ণ

রাজধানীর ফার্মগেট মানসী প্লাজার একটি ভবনে মার্কেন্টাইল ব্যাংকের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুপুর ২টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সকাল ৯টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ছুটে যায়। তারা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটির ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের অনেক নথিপত্র রয়েছে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh